বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাবামনায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা ও মেলা উদ্বোধনঃ

বামনায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা ও মেলা উদ্বোধনঃ

মোঃ নিজাম উদ্দিন হারুন , বামনা(বরগুনা)নিজস্ব প্রতিনিধি
বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে আটটায় উপজেলা চত্বর থেকে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মূর্ছনার মধ্য দিয়ে এই শোভাযাত্রা শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা সভাপতিত্বে  আনন্দ শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারী-পুরুষ, অংশগ্রহণে শোভাযাত্রাটি এক আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বামনা  উপজেলা থানার অফিসার্স ইনচার্জ মো: হারুন আর রশিদ হাওলাদার, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসমিন,  উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, ফাইজুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামীর বামনা উপজেলা শাখার সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, বামনা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা। বামনা বনিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান নাজির ধলু প্রমুখ। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments