বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাবাজিতপুরে উৎসবমুখর পরিবেশে পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

বাজিতপুরে উৎসবমুখর পরিবেশে পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

জাহাঙ্গীর আলম, বাজিতপুর(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি :

কিশোরগঞ্জের বাজিতপুরে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার আনন্দঘন পরিবেশে সারা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলাবাসী বরণ করে নেয় নতুন বছর।

এদিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে, উৎসবের সাজে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ‘এসো হে বৈশাখ’-সহ দেশাত্মবোধক গান, লোকজ নৃত্য এবং ও বৈশাখী মেলার আবৃত্তি, সাংস্কৃতিক ও বৈশাখী আয়োজন করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments