বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও!

বাউফলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও!

মো.ফোরকান, বাউফল, পটুয়াখালী 
পটুয়াখালীর বাউফলে ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে বের হয়ে দুই সন্তান নিয়ে স্ত্রীর উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে দশমিনা থানার উওর আদমপুরা গ্রামের মুন্সী বাড়ির মৃত্যু আব্দুর রব মুন্সীর মেয়ে মোসাম্মৎ রিপা আক্তার (২৬) ডাক্তার দেখানোর কথা বলে সকাল সাড়ে দশটার দিকে দুই সন্তান নিয়ে তার বাবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাসেরহাওলা গ্রামের মো.সুলেমান গাজীর ছেলে মো. ইব্রাহিম গাজীর সাথে দশমিনা থানার উওর আদমপুরা গ্রামের মুন্সী বাড়ির মৃত্যু আব্দুর রব মুন্সীর মেয়ে মোসাম্মৎ রিপা আক্তারের সাথে পাঁচ বছর আগে বিবাহ হয়। এরপর থেকে তারা দুজনে ঢাকাতে বসবাস করতেন। তাদের ঘরে দুটি ছেলে সন্তানের জন্ম নেয় খুব সুখে শান্তিতেই সংসার করতেন তারা। হঠাৎ করে বিগত এক বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে রিপা অভিমান করে তার বাসা থেকে পালিয়ে বোনের বাসায় চলে যান। খবর পেয়ে ইব্রাহিম সেখানে স্ত্রীকে আনতে গেলে তাকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। 
কিছুদিন পরে বাবার বাড়িতে চলে আসেন রিপা। সেই থেকে বাবার বাড়িতেই থাকেন। ইব্রাহিম সেখানে স্ত্রী ও ছেলে সন্তানদের ভরণপোষণ দিয়ে আসছেন। কিন্তু তাতেও তার মন ভরেনি। গত ১৪ জানুয়ারি বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে দুই সন্তান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে যায় নি। অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে 
তাই ইব্রাহিম গাজীর বাবা সুলেমান গাজী ২০জানুয়ারি দশমিনা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডি নং ৮৮৮।
এ বিষয়ে স্বামী ইব্রাহিম গাজী বলেন, আমার স্ত্রী প্রথম থেকে খুব ভালোই ছিলো। কিন্তু একবছর ধরে উগ্র আচারন এবং সংসারের প্রতি অমনোযোগী হওয়ায়
 তার প্রতি সন্দেহ হয়। হয়তো সে কারো সাথে পরকিয়ায় লিপ্ত ছিলো সে জন্য এভাবে চলে গেছে। তবে আমার ছেলে দুইটা কি করেছে আমি জানিনা। ও যদি সংসার না করে আমার ছেলে দুইটাকে ফেরত দিক এমনটাই বলেন তিনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments