বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বাউফলে নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী 
পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির (একাংশের) আলোচনা সভা, র‌্যালি, দোয়া মিলাদ ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় হাসপাতাল রোডস্থ বিএনপি’র কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, বাউফল পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অলিউর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.পলাশ ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মঞ্জু প্রমুখ।
সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষ থেকে ২সহশ্রাধিক  দুস্থদের মাঝে ৫কেজি চাল, আধা কেজি চিনি, আধা কেজি মসুর ডাল ও এক প্যাকেট সেমাই বিতরণ করা হয় এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments