বাড়িঅন্যান্যবাউফলে দেবরের দায়ের কোপে ভাবী যখম

বাউফলে দেবরের দায়ের কোপে ভাবী যখম

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। 
আজ রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। 
বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ভাই রুহুল আমীন মৃধার সাথে ছোট ভাই ওবায়দুর রহমানের সাথে বসত ভিটি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকালে বাড়ীর একটি মেহগনি গাছের ডাল কাটেন ওবায়দুর। ওই সময় বাঁধা দিলে ওবায়দুরের হাতে থাকা দা দিয়ে বড় ভাইয়ের স্ত্রী আকলিমা বেগম (৫০) এর মাথার ওপর কোপ দেয়। মুহুর্তে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, আমি গাছ কাটতে গেলে আমার বড় ভাই রুহুল আমীন মৃধার স্ত্রী আমাকে বাঁধা দিলে হাতাহাতি হয়। তখন আমার হাতে দা ছিলো। তবে আমি তাকে কোপ দেইনি। তারাই আমার ছেলে ও আমাকে মারধর করেছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহত নারীর মাথায় ধাড়ালো বস্তুর আঘাতের ক্ষত রয়েছে। তবে তিনি আশংকামুক্ত।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আমি পটুয়াখালীতে অবস্থান করায় বিষয়টি জানা নেই। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments