
কাওসার আহমেদ দূরন্ত, কিশোরগঞ্জ সদর,কিশোরগঞ্জ,শিক্ষানবিশ প্রতিনিধি।
আজ বাংলা পহেলা বৈশাখ কিংবা বাংলা বছরের প্রথম দিন।
সারাদেশ জুড়ে যেখানে আনন্দনের কমতি নেই সেখানে’ই আবার কৃষিপন্য বোঝাই করা ট্রাক দূর্ঘটনা।
গতকাল শেষ রাতের দিকে অর্থাৎ পহেলা বৈশাখ ১৩’ই এপ্রিল শেষ রাত ১৪’ই এপ্রিল ভোরের দিকে ঘটেছে এই দূর্ঘটনা।
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার বাজরা রুটে মনোহরপুর মাদ্রাসার কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এবং ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি।
দূর্ঘটনাটি ঘটে ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে বাজরা-তারাকান্দি বাসস্ট্যান্ড থেকে আগরপুর বাসস্ট্যান্ড যাওয়ার পথে।
এসময় মনোহরপুর বটগাছ থেকে ১০০ গজ দক্ষিণে ব্রীজ সংলগ্ন এলাকায় আজ রাতে এই ঘঠনা ঘটে। ট্টাকটি ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় চাকা ভেঙ্গে খাদে পড়ে যায়।
ট্রাকে মালামাল হিসেবে ছিলো বস্তাভর্তি কয়েক’শ মন ভূট্রা।স্থানীয় জনগনের দাবী প্রায়’ই সময় এদিকে এরকম দূর্ঘটনা ঘটছে’ই।
দূর্ঘটনা পরবর্তী সময়ে জানা যায় এই ট্রাক দূর্ঘটনায় মোট আহতের সংখ্যা ড্রাইভার সহ তিনজন।এই তিনজন’ই এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

