
মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভাস্থ মিয়ার বাজারের উত্তর পাশে অবস্থিত জলদী তালীমুদ দ্বীন মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জুমাবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, মাদ্রাসার পরিচালক মাওলানা জাকের উল্লাহ নিয়াজী।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন,
চট্টগ্রাম উলুমে দ্বীনিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা মোহাম্মদ হোসাইন।
বিশেষ বক্তা হিসেবে আরও আলোচনা করেন,জলদী বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রিয়াজ উদ্দিন কামাল। অত্র মাদ্রাসার সাবেক শিক্ষা পরিচালক সাংবাদিক মাওলানা ফখরুল ইসলাম।
মাদ্রাসার সহকারী পরিচালক, মাওলানা আহমদ বিন নিয়াজী ও মাওলানা হাফেজ নসরুল্লাহ সাদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বার্ষিক সভায় আরও আলোচনা করেন,
মাওলানা ইলিয়াস নুরী,মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা ওসমান হায়দার, মাওলানা রফিক আহমদ প্রমুখ।
বার্ষিক সভায় বক্তারা দ্বীনি শিক্ষা বিস্তারে মাদ্রাসার ভূমিকা, নৈতিকতা গঠন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।

