বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীর চাম্বলে গলায় ফাঁস দিয়ে মফিজউদ্দিন নামক এক যুবকের আত্মহত্যা

বাঁশখালীর চাম্বলে গলায় ফাঁস দিয়ে মফিজউদ্দিন নামক এক যুবকের আত্মহত্যা

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

চট্টগ্রাম বাঁশখালীর চাম্বলে স্ত্রীর সাথে অভিমান করে মফিজুদ্দীন (৩০) নামক এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।আজ সোমবার (২৮জুলাই ২৫) সকাল ১০ টায় চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল এলাকার দেলোয়ার বরো বাড়িতে  এলাকায় এ ঘটনা ঘটে। মফিজ উদ্দীন  বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মোঃ হোসাইনের পুত্র।

জানা যায় যে, দুপুরে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দেখা যায়  মফিজ উদ্দীন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকতো, সেই কলহের জের ধরে স্ত্রী মহিমা বেগমের সাথে জগড়া হয়। সেই ঝগড়া বিবাদে অভিমান থেকে সবার অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করে সে।

বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক অশান্তিতেই অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments