বাড়িবাংলাদেশেখুলনা বিভাগবাঁকড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীর কারাদণ্ড

বাঁকড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীর কারাদণ্ড

মো: আরিফ বিল্লাহ,প্রতিনিধি,ঝিকরগাছা,যশোর।

যশোরের ঝিকরগাছা উপজেলা মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২ মার্চ) সকালে উপজেলার বাঁকড়া ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুন। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী অপরাধের গুরুত্ব বিবেচনায় তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বাঁকড়া ইউনিয়নের দিগদানা মাদিয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪২) কে ১ (এক) বছর, উজ্জ্বলপুর গ্রামের সাহেব আলীর ছেলে জিল্লুর রহমান (২৪) কে ১৫ (পনেরো) দিন এবং আলীপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে প্রান্ত (২০) কে ১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিকরগাছার বিভিন্ন এলাকায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments