বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাবরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়ার ও খালেদা জিয়া...

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়ার ও খালেদা জিয়া কবর জিয়ারত

বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি ::
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর পবিত্র কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
এ উপলক্ষে দলের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।  দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments