
মোঃ রুহুল কুদ্দুস ঃ নাগেশ্বরী(কুড়িগ্রাম) শিক্ষানবিশ প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্ধু পরিষদ ব্যাস ২০০০ এর মাসিক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। আয়োজনের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন বন্ধু কল্যাণ পরিষদের সদস্য মোঃ ইলিয়াস খান।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানার ২০০০সালের এস এস সি পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের সমন্বয় একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটিতে ৩০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । গঠনতন্ত্রে উল্লেখ্য আছে যে প্রতিমাসের ১-৫ তারিখের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রতি মাসের ন্যায় আজ৩/৫/২০২৫ইংরোজ শনিবার রাত ৯.৩০মিনিটে কচাকাটা বাসস্টান বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে উক্ত আলোচনা সভা নৈশভোজ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান মন্ডল সকল সদস্যদের কে মাসিক সঞ্চয় সময় মত সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন বাবুর কাছে জমা দিয়ে সঞ্চয় বই এ উঠানোর জন্য সকলের প্রতি জোর নির্দেশ প্রদান করেন। সংগঠনের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম (সভাপতি কচা কাটা প্রেসক্লাব) বলেন আমাদের তিলে তিলে গড়ে ওঠা সংগঠন একদিন উন্নতির দিকে ধাবিত হবে।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

