বাড়িসিলেট বিভাগমৌলভীবাজার জেলাকমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

কমলগঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে “সাহসী নতুন বিশ্বে রিপোটিং: স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে।
শনিবার (৩ মে) রাত  ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
আলোচনায় বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ, গণমাধ্যমে এর প্রভাব, এবং সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রযুক্তির অগ্রগতি যেমন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহার থেকে স্বাধীন ও নৈতিক সাংবাদিকতাকে রক্ষা করাও এখন বড় চ্যালেঞ্জ।গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অতি শিগগির বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।
বক্তব্যে বক্তারা আশাপ্রকাশ করে বলেন, আগামী বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। দেশের সাংবাদিক ও গণমাধ্যম-সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে।
অনুষ্টানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কমলগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments