বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সেমিস্টার ফি কমানোর দাবিতে বিক্ষোভ...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সেমিস্টার ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ।

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধিঃ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সেমিস্টার ফি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত রবিবার দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের সেমিস্টার ফি কমাতে হবে । সেমিস্টার ফি কমবে না কোন ক্লাস চলবে না এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ময়লা, আবর্জনা সরিয়ে নিতে হবে।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থীবান্ধব – পরিবেশ বান্ধব করতে হবে। শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে আরো জানান আট বছর গেল চলে ক্যাম্পাস নির্মাণের ছলে ছলে। আর ভাড়া বাসায় ক্লাস চলবে না। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭৪ জন শিক্ষার্থীদের নিয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ অলিউর রহমান, শাহরিয়ার কবির সজীব, সাজিদ আমিন, মাহমুদুল ইসলাম, ফখরুল হাসান ফয়সাল, প্রীতম ভৌমিক, প্রতিভা সাহা, আশুরা জাহান, জিন্না জামান মাহি, নায়লা তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস রাত্রি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments