
বিশেষ প্রতিনিধি,মো: আমিনুর রহমান
বগুড়া সদর-০৬ আসনের বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ মার্কায় ভোট চেয়ে রবিবার বিকেলে শহরের ১৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বগুড়া র্যাব-১২ অফিসের সামনে থেকে বনানী এলাকায় বগুড়া শহর বিএনপি’র সভাপতি ও সহ-সভাপতি, জেলা বিএনপি বগুড়া। এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে গণসংযোগ ও প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সায়দুল ইসলাম সাহেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক এনামুর রশিদ চন্দন সহ ১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

