বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া সদর-৬ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার ।

বগুড়া সদর-৬ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার ।

মো: আমিনুর রহমান, বিশেষ প্রতিনিধি,বগুড়া। 
বগুড়া সদর-৬ আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেট, নবাববাড়ি রোডসহ বিভিন্ন এলাকায় দোকান থেকে দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জনাব আলহাজ্ব এ্যাড. মো: হামিদুল হক চৌধুরী—সভাপতি, শহর বিএনপি বগুড়া এবং সহ-সভাপতি, জেলা বিএনপি বগুড়া। এ সময় উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক, শহর শাখা বিএনপি বগুড়া।
এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। উপস্থিত বক্তারা তারেক রহমানের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বগুড়ার সন্তানকে দেশের প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments