
মো: আমিনুর রহমান, বিশেষ প্রতিনিধি,বগুড়া
বগুড়া-৬ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শহর যুবদলের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। এ উপলক্ষে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।
রোববার সাতমাথাস্থ শহর যুবদলের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদীল শাহরিয়ার গোর্কীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু।
তিনি বলেন, তারেক রহমানের আসনে বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সহসভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিপলু, শাহেদ আলী, প্রচার সম্পাদকসহ সদস্য সুজিত জয়সোয়াল এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য

