বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় ৬৪, বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ০১।

বগুড়ায় ৬৪, বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ০১।

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর প্রতিনিধি।

র‍্যাব-১২, বগুড়া ক্যাম্প হতে এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানার পৌরসভাস্থ কাটনারপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কার এ করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ২৬/০৬/২৪ তারিখ সকাল ৯.৪৫৳ ঘটিকায় র‍্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামী মোঃ বিপুল (৩৮), পিতা- মোঃ হায়দার আলী(মটু), মাতা- মোছাঃ শাহিদা বেগম, সাং- ফুলবাড়ী মধ্যপাড়া, থানা ও জেলা- বগুড়া’কে তার প্রাইভেট কারে বিশেষ কায়দায় রক্ষিত ৬৪ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল, ০১টি সীম ও ১৫৫০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর নামে বগুড়া সদর, ডিএমপি দারুস সালাম, ডিএমপি খিলক্ষেত থানায় ০৪টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments