বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় জোরা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার।

বগুড়ায় জোরা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার।

সাজেদুল ইসলাম রাসেল। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধিঃ

বগুড়া শাজাহানপুর আলোচিত জোরা খুনের মামলায়, বগুড়া জেলার নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার নির্দেশনায় ও বগুড়া ডিবি গোয়েন্দার বিভাগের জোরালো অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায়,

৩০/০৯/২০২৪ মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে  গাজীপুর জেলার টঙ্গী  বাজার বস্তী এলাকায় থেকে চাঞ্চল্যকর জোড়া হত্যা (সাগর ও স্বপন) মামলার এজাহার নামীয় আসামী মোঃ সাগরকে(২৫) আটক করে  তার দেওয়া তথ্য মোতাবেক গাজীপুর জেলার কোণাবাড়ী থেকে অপর আসামী মোঃ জলিল(৩০) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ১৬৪ ধারা মোতাবেক  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ২২/০৯/২০২৪ ইং তারিখ রাত্রী আনুমানিক ৭.০০টায় বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুলে সাগর ও স্বপন মোটরসাইকেল যোগে মহল্লার মধ্যে দিয়ে যেতে গেলে,শাবরুল মধ্যে পাড়ায় আসার সঙ্গে সঙ্গে সাগর ও জলীল সহ আরো ১০/১২ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এবং তাদের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনার পর সাগর এর স্ত্রী মোছাঃ রোকসানা আক্তার বর্ষা (৩২) বাদী হয়ে বগুড়া শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায় উক্ত হত্যা মামলার সাথে জড়িত বাকী আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments