
মোঃ আসিফ উদ্দিন রাহাত, ধামরাই(ঢাকা)বিশেষ প্রতিনিধি:
আজ ঢাকার ধামরাইয়ে ফ্যাসিবাদ নির্মূলের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করে ধামরাই উপজেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এ র্যালির নেতৃত্বে ছিলেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য উপজেলা বিএনপির সভাপতি জনাব তমিজ উদ্দিন । এখানে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ। পৌর এলাকার ধামরাই বাজার কিষাণ মার্কেটের সামনে হইতে শুরু হয়ে ঢাকা- আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এ এসে এই র্যালি শেষ হয়।এ সময় জুলাই শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।ধামরাইয়ের একমাত্র জুলাই শহীদ আফিকুল ইসলাম সাদের ছোট ভাই এ র্যালিতে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি, থানা বিএনপি,পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতিতে বিশাল লোকসমাগম দেখা গেছে এই বিজয় র্যালিতে।

