
শেখ শহীদ আহমেদ। ঘিওর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার সিংগাইর হেমায়েতপুর সড়কের গড়াইদা টাওয়ার স্ট্যান্ডের পাশে গড়ে ওঠা ফেসবুকে ভাইরাল অবাক চা এন্ড রেস্টুরেন্টকে পঁচা, বাসি ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা। এনিয়ে তৃতীয়বারের মতো প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হলো । গতকাল বুধবার দুপুরে অভিযানে পঁচা-বাসি দুধ, মেয়াদোত্তীর্ণ আটা, ইন্ডাস্ট্রিয়াল লবনসহ অপ্রয়োজনীয় ফুডস ফ্লেভার বিনষ্ট করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন মিয়া বলেন, ভবিষ্যতে এ ধরনের ভুল আমাদের আর কখনো হবে না। পরবর্তীতে এই প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করা হয়। অবাক চা এন্ড রেস্টুরেন্ট ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণ চা প্রেমিরা ছুটে আসেন অবাকের চায়ের স্বাদ নিতে। অন্যদিকে পর পর তিনবার এই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন এবং অর্থদণ্ড প্রদান করেন।সব কিছু জানার পরেও ছুটে আসেন চা প্রেমীরা। বিষয়টা অনেকটা অবাক করার মত বলছেন স্থানীয়রা।

