
ফুলপুর(ময়মনসিংহ)নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে যনুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।রোববার ফুলপুর পৌরসভা হল রুমেএই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলপুর দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিঃ শশধর সেন। প্রধান অতিথির বক্তৃতায় শসাধর সেন বলেন নুরুল ইসলাম ছিলেন একজন ন্যায় নিষ্ঠাবান এবং অন্যায়ের প্রতিবাদকারী। তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি।
উক্তা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, বিল্লাল হুসাইন,রফিকুল ইসলাম,মোস্তফা খান,মোকছেদুল হক দুলাল, আবু রায়হান, মাসুদ রানা, জুয়েল রানা,সেকান্দর আলী,কাউন্সিলর তফাজ্জল হোসেন, কছিম উদ্দিন, মোশাররফ হোসেন, সালেহ আহমেদ, লিজা আক্তার, কমলা খাতুন, প্রমুখ।
স্মরণ সভায় মাওলানা ক্বারী সুলতান আহমাদ পীর সাহেব ফুলপুরীর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।

