
ডালিম মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এলজিইডি’র অধীনে ডেমরা-কালীগঞ্জ সড়কটির এখন বেহাল দশা।
শীতলক্ষ্যার পশ্চিমপাড় দিয়ে রাজধানী ডেমরা হতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া, রূপগঞ্জ সদর ও দাউদপুর ইউনিয়নের ওপর দিয়ে গড়া গাজীপুরের কালীগঞ্জ পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক রয়েছে। স্থানীয়দের উপজেলা সদর, থানা পুলিশের সেবা, একমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা সেবাসহ সরকারি বেসরকারি নানাসেবা নিয়ে চলাচল কারীদের একমাত্র সড়ক এটি। তাছাড়া নদীর পশ্চিমপাড়ের কায়েতপাড়া, রূপগঞ্জ সদর ও দাউদপুর ইউনিয়েনর ১২৬টি গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাএ ভরসা। কিন্তু
চলমান কাজের ধীরগতিতে দেখা দিয়েছে জন ভোগান্তি এবং দুর্ভোগ। চলমান কাজের ধীরগতিতে সড়কের বিভিন্ন পয়েন্টে এই বর্ষা মৌসুমে সৃষ্টি হয়েছে নানা গর্ত,, এর ফলে অহরহ ঘটছে সড়ক দূর্ঘটনা এবং জানমালের ব্যাপক ক্ষতি।স্হানীয় জনগণের চাওয়া এই রাস্তাটি দ্রুত কাজ সম্পন্ন করে জনগণের চলাচলের উপযোগী করে দেওয়া।
স্হানীয় উপজেলা প্রশাসন এবং ঠিকাদার প্রতিষ্ঠান এর বরাদ্দ দিয়ে জানা জায় রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

