
মো: নাসিরুল ইসলাম, ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি:
৩ মে,ফুলতলার জামিরা গ্রামে এক গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত জাফর শেখ (৩০) একই এলাকার বাসিন্দা ও একটি রাজনৈতিক দলের স্থানীয় ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগী গৃহবধূ ফুলতলা থানায় এ বিষয়ে একটি মামলা (নং-১, তারিখ-০২/০৫/২৫) দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে জাফর শেখ স্লাইরেঞ্জ নেওয়ার অজুহাতে তাদের খোলা ঘরে প্রবেশ করে। আশপাশে কেউ না থাকায় ঘরের দরজা সিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। শব্দ পেয়ে ঘুম ভেঙে গেলে তিনি জাফরের উদ্দেশ্য জানতে চাইলে, জাফর তাকে চুপ থাকতে বলে ও হুমকি দেয়—তিনি বা তার স্বামী বিষয়টি জানালে প্রাণনাশ করা হবে। এরপর মুখ চেপে ধরে খাটে ফেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্বামীর সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন।

