
মো: আরিফ বিল্লাহ , ঝিকরগাছা(যশোর)বিশেষ প্রতিনিধি
ঝিকরগাছা উপজেলার প্রেসক্লাব বাঁকড়ার আয়োজনে রবিবার (১ মার্চ) এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের নিজস্ব অফিস প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মুহা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক তরিকুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএসএম আলী আকবর, বাঁকড়া বাজার কমিটি ও হাজীরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক আমিরুল ইসলাম, সম্পাদক জামশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান, হাজীরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সরদার, নুরুজ্জামান, বাঁকড়া জামায়াত নেতা অ্যাডভোকেট হাবিব কায়সার এবং বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
এছাড়াও প্রেসক্লাব বাঁকড়ার সিনিয়র সদস্য আবুল কাশেম ও এম আলমগীর হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক তারেকুজ্জামান তারেক, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন সাহেব আলী এবং প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাঁকড়া কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা তাহদির রশীদ রিয়াদ।

