
তৌহিদুজ্জামান , আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীন নগর গ্রামে এক মানবিক উদ্যোগে প্রতিবন্ধী শিশুকে সহায়ক চেয়ার উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী দানবীর নামে খ্যাত এম ডি আলমগীর কবির।
রবিবার (বিকাল ৪টা) স্থানীয় একটি আয়োজনে মুহাম্মদ মুজাহিদ নামের এক প্রতিবন্ধী শিশুর হাতে এই বিশেষায়িত চেয়ার তুলে দেন তিনি। মুজাহিদের পিতা আল আমিন জানান, তাদের পরিবারের পক্ষে এই ধরনের চেয়ার কেনা সম্ভব ছিল না, এমন এক পরিস্থিতিতে এমন উপহার তাদের জন্য পরম সহায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মাদরাসা শিক্ষক সাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা মেম্বার সাদিয়া পারভিন, বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল গফফার, রেজাউল ইসলাম, আকরাম আশরাফ, আলম গাজী, শরিফুল ইসলাম, যুবদল নেতা আসাফুর ইসলাম, যুবদল সেক্রেটারি আব্দুর রাজ্জাক এবং ওয়ার্ড যুবদলের সদস্য আল-আমিন, হারুন ও সাদিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এম ডি আলমগীর কবির জানান, “আমার লক্ষ্য হচ্ছে ধাপে ধাপে পুরো ইউনিয়নের সব প্রতিবন্ধী শিশুর হাতে সহায়ক চেয়ার তুলে দেওয়া। আমি রাজনীতি করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য।”
এর আগেও তিনি দুইজন প্রতিবন্ধী শিশুকে সহায়ক চেয়ার দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, এম ডি আলমগীর কবির ইতোমধ্যেই একজন মানবিক ও জনদরদি নেতার পরিচিতি পেয়েছেন। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং একজন সমাজসেবক হিসেবেও এলাকায় সমাদৃত।
স্থানীয় বাসিন্দারা তার এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

