বাড়িখুলনা বিভাগখুলনা জেলাপাইকগাছায় জনতার হাতে ছিনতাই কারী আটক।

পাইকগাছায় জনতার হাতে ছিনতাই কারী আটক।

পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে গতাকাল ১৪ই জুন  শনিবার রাত আনুমানিক ১১.০০ টার দিকে এক ছিনতায়ের ঘটনা ঘটে।
তথ্যমতে,বাঁকা বাজারের সৌরভ টেলিকমের স্বত্বাধিকারী সাধন দেবনাথ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের মত বাড়িতে ফেরার সময় রাড়ুলী পিসি রায়ের বাসভবনে পূর্বে বালিশ পুকুর নামক জায়গায় পৌঁছাতে একদল ছিনতাইকারী তাকে আক্রমন করে। এসময় ছিনতাইকারীদের কাছে থাকা ধারালো চাকু, হাতুড়ি, লোহার রড, দিয়ে সাধনকে মারপিট করতে থাকে এবং সাধনের কাছে থাকা ৪৫০০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ব্যবসায়িক তিনটি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।এসময় সাধন দেবনাথ প্রাণে বাঁচতে চেচামেচি করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসতেই ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ-সময় উপস্থিত লোকজন একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। আটককৃত ব্যক্তির নাম তুহিন দাশ(৩০),পিতার নাম বিমল দাশ,বাড়ি একই এলাকার দাশ পাড়ায়।ভুক্তভোগী সাধন দেবনাথ জানান,বাকি চার-পাঁচ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments