বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবি সীমান্তে বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

পাঁচবিবি সীমান্তে বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফের) সঙ্গে। সোমবার দুপুরে হাটখোলা সীমান্তের মেইন পিলার-২৮১/২ সাব পিলার এলাকার শূন্যরেখায় হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শ্রী অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই কেএম জুসির হাতে মিষ্টি প্যাকেটগুলো তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিজিবি-বিএসএফ উভয়বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হাটখোলা বিওপি কমান্ডার অসীম কুমার মারাক বলেন, সীমান্তে উভয়বাহিনীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দু’দেশের জাতীয় ও বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতে পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয়বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার কেএম জুসি ভারতীয় বিএসএফের পক্ষে বাংলাদেশিদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments