বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক আবু হাসানের জানাজা অনুষ্ঠিত

পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক আবু হাসানের জানাজা অনুষ্ঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
শোকের সাগরে ভাসিয়ে চিরতরে পরপারে চলে গেলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রজ্ঞাবান সাংবাদিক মোঃ আবু হাসান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
গত বুধবার দুপুরে হঠাৎ তার স্ট্রোক করে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার প্রথম জানাজার নামাজ আজ বৃহস্পতিবার দুপুরে বাদ যহর বায়তুন নূর জামে মসজিদে ও দ্বিতীয় জানাজার নামাজ বাদ আছর বিকেলে তার বাড়ি পাটাবুকা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পরে  তাকে তার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
তার যানাজায় শরিক হয়েছিলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,জয়পুরহাট জেলার জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ, সাবেক পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াত ইসলামীর আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম,জয়পুরহাট জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, কার্যনির্বাহী সদস্য দবিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ভালোবাসার শত শত সাধারণ মানুষ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments