
নিজস্ব প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি মোহাম্মদপুর ইউনিয়নের নিকড় দিঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নিকড় দিঘী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানকে মামলা দিয়ে জেলখানার ঢুকানোর হুমকি দেন পাঁচবিবি থানার ওসি পরিচয়ে,
এক অজ্ঞাত ব্যক্তি।
পাঁচবিবি থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়,
শুক্রবার ২৭ শে সেপ্টেম্বর, সকাল ৮টার দিকে মোস্তাফিজুরের ব্যক্তিগত ফোন নাম্বার ০১৭১২৩১২৪৮৪ নম্বরে পাঁচবিবি থানার ওসি পরিচয় দিয়ে ০১৩২৩৭৭০৯২১ এই নম্বর থেকে ফোন দেয়,
ফোন দিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে মামলা দিয়ে হাজতে ঢুকানোর হুমকি দেয়।
এই বিষয়ে নিকট দিঘী নন্দুলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুরের সাথে কথা হলে তিনি জানান, ঘটনা দিন শুক্রবার ২৭ শে সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আমার মোবাইল নম্বরে পাঁচবিবি থানার ওসি পরিচয় দিয়ে ফোন দেয়, এবং আমাকে মামলা দিয়ে হাজতে ঢুকানোর হুমকি দেয়, তবে বিষয়টি তাৎক্ষণিক আমি পাঁচবিবি থানার ওসি মহোদয় কে জানালে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন,
মুস্তাফিজুর রহমান বলেন হুমকি দেয়ার পর থেকেই আমি প্রাণভয়ে বাড়িতে অবস্থান করছি এবং ভয়ে আছি। হুমকি দাতা যেকোনো সময় আমার প্রাণ নাশ সহ বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে সন্দেহ করছি।
তবে এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ,
ফয়সাল বিন আহসান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

