বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে হাজ্বী সম্মেলন অনুষ্ঠিত 

পাঁচবিবিতে হাজ্বী সম্মেলন অনুষ্ঠিত 

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে হাজ্বী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার বাদ যোহর দুপুরে পাঁচবিবি উপজেলা হাজ্বী এসোসিয়েশনের আয়োজনে কেন্দ্রীয় বায়তুন নূর জামে মসজিদের ২য় তলায় এ হাজী সম্মেলনে সভাপতিত্ব করেন হাজ্বী এসোসিয়েশন ও জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল। 
বড়মানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পাঁচবিবি পুরাতুন জামে মসজিদের খতিব মাওঃ মীর শহীদ মন্ডল,বায়তুন নুর জামে মসজিদের মুয়াজিন মাওঃ জামিল হোসেন, বাঁশখুর ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওঃ সোলায়মান আলী ও হাজ্বী এসোসিয়েশনের সহ সম্পাদক লুৎফর মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার প্রায় ৮ শ হাজ্বীসহ ১ হাজার জন ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার ২০২৫ সালে পাঁচবিবি উপজেলা থেকে প্রায় ৮ শ জন হাজ্বী পবিত্র হজ্বের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা-মদিনায় গমন করছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments