বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে হত্যা মামলার আসামী মাদক সম্রাট আপেল গ্রেফতার 

পাঁচবিবিতে হত্যা মামলার আসামী মাদক সম্রাট আপেল গ্রেফতার 

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবি উপজেলার খোর্দা মৌজার বাসিন্দা মোঃ আপেল হোসেন যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অবশেষে গতকাল রাতে জয়পুরহাট সদর থানার ওসি,ডিবির ওসি ও পাঁচবিবি থানার ওসির সমন্বিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আপেল বাগজানা গ্রামের কেরামতের পুত্র। আ-লীগের শাসনামলে তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন।গড়ে তোলেন কিশোর গ্যাংয়ের মত ভয়ংকর বাহিনী। বর্তমানে সে স্হানীয় বিএনপির অঙ্গ সহযোগী হিসেবে নিজেকে পরিচিতি করেন। স্থানীয়ভাবে তাকে “মাদক সম্রাট” হিসেবে চিহ্নিত করা হয়। ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।গত ৫ আগস্ট জয়পুরহাটে নতুন স্বাধীন বাংলাদেশ ঘোষণার মধ্য দিয়ে যে ৬ জন শহীদ হয়েছে তার মধ্যে শহীদ বিশাল হত্যাকাণ্ডে মোঃ আপেলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তিনি ওই মামলার ১২৩ নাম্বার আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments