বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে সাংবাদিক ও কবি সুজন হাজারী আর নেই 

পাঁচবিবিতে সাংবাদিক ও কবি সুজন হাজারী আর নেই 

দবিরুল ইসলাম (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সাংবাদিক, ছড়াকার কবি ও বিশিষ্ট ব্যাংকার (জনতা ব্যাংক) আব্দুস সাত্তার মন্ডল ওরফে সুজন হাজারী আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় তাঁর নিজ বাসভবন দানেজপুরের ঢাকাইয়াপট্টি গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্না………..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমার, ডায়াবেটিস ও হার্ডের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর বায়তুর নূর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে চেঁচড়া গ্রামে পারিবারিক করবস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, বিশিষ্ট সংস্কৃতি কর্মী আমিনুল হক বাবুল, হিন্দু, বৌদ্ধ, ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক (অবঃ) সুনীল রায়, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মন্ডল, সাংবাদিক দুলাল অধিকারী, দবিরুল ইসলাম ও উল্লাস কুমার হাজরা প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments