বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে সড়কের অভাবে ভোগান্তিতে মন্ডলপাড়াবাসী

পাঁচবিবিতে সড়কের অভাবে ভোগান্তিতে মন্ডলপাড়াবাসী

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
একটি সড়কের অভাবে পাঁচবিবি পৌরসভার ৮ নং ওয়ার্ড স্টেশনরোডের মন্ডলপাড়ার ২০ টি পরিবারের শতাধিক মানুষ ৪০ বছর ধরে দূর্ভোগ পোহাচ্ছেন।
এ রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়ে ভরে যায় বৃষ্টির পানিতে। মাসের পর মাস থাকে জলাবদ্ধতা ও কাদা।সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি। কাদায় চলাচলের অযোগ্য হয়ে যায় সড়ক। তাছাড়া  উপচে পড়া ড্রেনের পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।তখন পানি বন্দি হয়ে পড়ে এলাকাবাসী।চলাচল কঠিন হয়ে যায়।জরুরি প্রয়োজনে কোনো যানবাহন তো দূরের কথা,হেঁটে চলাই দায় হয়ে পড়ে।সবচেয়ে বেশি বিপদে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী,অসুস্হ আর গর্ভবতী নারীরা।অনেক সময় হাসপাতালে পৌছানোর আগেই ঘটে যায় বিপত্তি। 
গর্ত আর পিচ্ছিল কাদায় ভরা চরম বিপজ্জনক এই পথে হাঁটতে গিয়েই কেউ পড়ে যান,কেউবা আবার কাদায় আটকে পড়ছেন।যান চলাচলেও প্রায় অসম্ভব হয়ে পড়ে এ কাঁচা রাস্তায়।
পাড়ার পশ্চিম অংশে মালিকানা সম্পত্তি।উত্তর ও পূর্বধারে রেলওয়ের সম্পত্তি থাকায় রয়েছে বিপত্তি।মালিকানা সম্পত্তির মালিকেরা চলাচলের জন্য জায়গা ছাড়লেও সামান্য কিছু রেলের জায়গা থাকায় আমলে নিচ্ছেনা পৌর কতৃপক্ষ। ফলে বছর বছর ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
মন্ডল পাড়ার বাসিন্দা কেনেডি মন্ডল,কনক হাওলাদার,খোকন মহন্ত,তোয়াবুর হোসেন ও হালিম মন্ডল জানান,ছোটকাল থেকে রাস্তাটি যেমন দেখেছি এখন তার চেয়ে বেশি খারাপ হয়েছে।বারংবার কর্তৃপক্ষকে জানিয়েও ফল মেলেনি।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকোশলী মোঃ মারুফ আহসান জানান,ইতিপূর্বে একাধিকবার প্রকল্পটি পাঠানো হয়েছে কিন্তু পাশ হয়নি।বতর্মানে  বরাদ্দ নেই।নতুন বরাদ্দ পেলেই সড়কের কাজটি করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments