
দবিরুল ইসলাম ,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর আয়োজনে মাতাইশ মঞ্জিল মহল্লার “বন্ধন” কনফারেন্স রুমে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে সামাজিক সংবেদনশীলতা ও নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদারের আহ্বান জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উক্ত সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন,উপজেলা জেন্ডার ইকুইটি ফোরামের সহকারী সম্পাদক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার।
তারা বলেন,পাঁচবিবি উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় কেবল আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও স্থানীয় পর্যায়ে জবাবদিহিমূলক উদ্যোগ জরুরি ।
এমপাওয়ারহার প্রকল্পের কার্যক্রম তুলে এম এস এফ আরো জানায়,পরিস্থিতি মোকাবেলায় ২০২৫ সালে উপজেলার ৮টি ইউনিয়নে সভা, ওয়ার্কশপ, লিগ্যাল এইড মিটিং, ফ্যাক্ট ফাইন্ডিং ও লিটিগেশন সাপোর্টসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মানবাধিকার মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী ও এম্পপাওয়ার হার প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীসহ উন্নয়নকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়িার সংবাদিকবৃন্দ।

