বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে ৩ ফার্মেসীকে জরিমানা

পাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে ৩ ফার্মেসীকে জরিমানা

‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারে ৩টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোটের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গত সোমবার (৮সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
‎এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন, অফিস সহকারী মো. সুমন হোসেন এবং পাঁচবিবি থানার এস আই আসাদুজ্জামান।
‎অভিযানে মেহেরুন ফার্মেসিকে ১ হাজার, তানিয়া ফার্মেসিকে ১ হাজার এবং শাহীন ফার্মেসিকে ৫ শত টাকা ২০২৩ সালের আরপিও আইনের ৪০(খ) ধারায়।জরিমানা করা হয়। 
‎প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments