বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মালিদহ গ্রামে ৭ নং ওয়ার্ড বিএনপি'র অফিস উদ্বোধন 

পাঁচবিবিতে মালিদহ গ্রামে ৭ নং ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন 

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৭ নং ওয়ার্ড বিএনপি’র দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান- ২৪ গত বুধবার রাতে মালিদহ গ্রামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান।
ইউনিয়ন বিএনপি নেতা মোতালেব হোসেনের সঞ্চালনায় উক্ত ক্লাবের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,পৌর বিএনপির সাবেক সদস্য হারুনুর রশিদ সজল ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,বউ সোহাগী হাট কমিটির সদস্য এনামুল হক,দুলাল হোসেন,শহিদুল, বাবু ও নুরুজ্জামান হোসেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments