বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলা‎পাঁচবিবিতে মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

‎পাঁচবিবিতে মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিস্ট্রিক হিউম্যান রাইটস ডিফেন্ডারস্ নেটওয়ার্কের রিস্ট্রাকচারিং কমিটির এক সভা আজ রবিবার বেলা ১১ টায় পৌরসভার মাতাইশ মঞ্জিল মহল্লার ” বন্ধন “সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

‎মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এমএসএফ এমপাওয়ারহার প্রজেক্টের সহয়তায় ও বন্ধনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের  জয়পুরহাট সদস্য সচিব শেখ শেফায়েতুল ইসলাম ।

‎সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ।

‎প্রধান আলোচক ছিলেন, এমএসএফ এর সমন্বয়কারী টিপু সুলতান ও এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মুনির হোসেন ।

‎জেলার মানবাধিকার পরিস্থিতি এবং তথ্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের ডিএইচআরএমও ডক্টর সাজ্জাদুল বারী ।

‎ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বন্ধনের নির্বাহী পরিষদের সভাপতি মাজেদুর রহমান প্রধান, লিগ্যাল সাপোর্ট অফিসার আমিনুল হক টুটুল ও প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটেটর বিপ্লব আলী।

‎সভায় গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী,এনজিও প্রতিনিধি,প্রতিবন্ধী, নারী অধিকার কর্মী ও যুব সংগঠক সহ ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক এর জয়পুরহাট জেলার সদস্যরা অংশ গ্রহণ করেন।

‎সভায় নেটওয়ার্ক এমপাওয়ার হার প্রজেক্টের সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এমপাওয়ার হার প্রকল্পের জিইএফ এর ৫ জন সদস্যকে অন্তভূক্ত করা হয়।

‎উল্লেখ্য, এ্যাম্বাসী অফ সুইজারল্যান্ড ও গ্লোবাল এ্যাফেসার্স কানাডার অর্থায়নে এবং জিএফ কনসাল্টিং গ্রুপের সহায়তায় চলমান নাগরিকতা সিইএফ প্রোগ্রামের অধীন এমএসএফ এমপাওয়ার হার প্রকল্পের কাযর্ক্রম চলছে জয়পুরহাট জেলার পাঁচবিবি  উপজেলার ৮টি ইউনিয়নে।

‎

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments