বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলা‎পাঁচবিবিতে মহরম উপলক্ষে নন্দীগ্রাম ধাপেরহাট মেলা শুরু

‎পাঁচবিবিতে মহরম উপলক্ষে নন্দীগ্রাম ধাপেরহাট মেলা শুরু

‎‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে ধাপেরহাট মেলা আজ শনিবার দুপুর থেকে শুরু হয়েছে।

‎প্রতি বছর মহরম মাসের ১০ তারিখে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলা বসে। প্রায় ২০০ বছরের পুরনো এই মেলাকে ঘিরে নাগরদোলা, কসমেটিকস, কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের মিষ্টান্নের দোকান বসেছে। দুপুর থেকে রাত পর্যন্ত চলে এ মেলা। বিভিন্ন দোকানে চলছে কেনাবেচার ধুম। মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সের লোকজন ভিড় করছে এবং কেনাকাটা করছে এ মেলায়। আনন্দ প্রিয় শিশুরা চরছে নাগরদোলায়। দেখছে মোটরসাইকেল খেলা।গ্রামের প্রায় ২ শতাধিক যুবক মেলায় আসা দর্শনার্থী ও দোকানীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে  নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মেলা উপলক্ষে এলাকায় আনন্দের উৎসব বইছে যেন সবার মাঝে। আগামী ১০ দিন পর্যন্ত চলবে এই মেলা বলে জানান মেলা পরিচলনা কমিটির শাহ জালাল ও শাহীন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments