
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি :
মেয়র না হয়েও ছাত্রনেতা শামীম হোসেন পৌরসভার উন্নয়নে ও মানব কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন তা একটি বিরল দৃষ্টান্ত। এর আগে কোন নেতাকে এরকম দান-অনুদান প্রদান করতে দেখিনি,বললেন ৩ নং ওয়ার্ড মহল্লাবাসী।
জয়পুরহাটের পৌরসভার ৩নং ওয়ার্ডের চাতালপট্টি সিদ্দিকিয়া দারুসসুন্নাত হিজবুল্লাহ হাফেজিয়া নূরানী কওমী মাদ্রাসা প্রাঙ্গণের বায়তুল আহাদ জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়নকল্পে অর্ধ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করলেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।
আজ শুক্রবার দুপুরে প্রথমে তিনি পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডের হিজবুল্লাহ প্রাঙ্গনের বায়তুল আহাদ জামে মসজিদে যান এবং সেখানে জুম্মার নামাজ আদায় করেন। শেষে মসজিদের অবকাঠামগত উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান ও সেক্রেটারি হারুনুর রশিদ সাজুর হাতে।
তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মোঃ সাব্বির হোসেন সুজন।

