
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্মাণাধীন দুটি মসজিদের উন্নয়নে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
আজ শুক্রবার দুপুরে বাদ জুম্মা প্রথমে তিনি পাঁচবিবি পৌরসভার ৬নং ওয়ার্ডের নির্মানাধীন রাধানগর জামে মসজিদে যান এবং নামাজ পড়েন। শেষে মসজিদের উন্নয়নকল্পে তিনি ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন আলী ও সেক্রেটারি ওমর ফারুক হোসেন এর হাতে। এখানে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মোঃ ওমর ফারুক হোসেন।
এরপর তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে যান এবং খসবাগুড়ি ফকিরপাড়া জামে মসজিদের দুই লক্ষ টাকা ব্যয়ে সিঁড়ি নির্মাণের জন্য সিমেন্ট সহায়তা প্রদান করেন। এরপর তিনি কোদাল দিয়ে মাটি কেটে সিঁড়ি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ আরিফুল ইসলাম। মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন, আপনারা মসজিদের উন্নয়ন কাজ চালিয়ে যান। প্রয়োজনে আমি আরও দেব। শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন।

