বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশকে ধরল আসল পুলিশ

পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশকে ধরল আসল পুলিশ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ নকল ডিবি পুলিশ নূর মোহাম্মদ শাহজাহান (৩৯)কে দিনাজপুরের ফুলবাড়ী থেকে গ্রেফতার করেছে।সে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র ।
মামলার বিবরণে জানা যায়,গত বছর ১৫ ডিসেম্বর/২৪ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদিগড়) গ্রামের শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নূর মোহাম্মদ আদিবাসী সুপথ মালির বাড়িতে প্রবেশ করে ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে সুপথের বাড়ি থেকে নগদ টাকা ও ১টি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে চম্পট দেয়। পরে সুপথ পাঁচবিবি থানায় ১৮৬০ সালের আইনে ১৭০/৩৮০ ধারায় ১টি মামলা করেন। মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল্লাহ আল মাসুম সঙ্গীয় অফিসার এএসআই সোহেল রানা ভুয়া ডিবি নূর মোহাম্মদ শাহজাহানকে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় পৃথক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিনতাই মামলা রয়েছে।
পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, প্রতারণা মামলায় আসামী নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments