বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ 

পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ 

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে রবি ২০২৪ -২৫ অর্থবছরে খরিপ- ১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।  এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার,উপসহকারী কৃষি কর্মকর্তা সুব্রত কুমার সিংহ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ।
শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচবিবি পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে এক বিঘা জমিতে রোপনের জন্য জন প্রতি ২০ কেজি সার ও ৫ কেজি বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments