বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে পৌর জামায়াতের শিক্ষা বৈঠক

পাঁচবিবিতে পৌর জামায়াতের শিক্ষা বৈঠক

দবিরুল ইসলাম , পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:
পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে আজ ২৩ মে (শুক্রবার) সকালে এক গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার এবং সঞ্চালনা করেন পৌর সহকারী সেক্রেটারি ডাঃ মোশারফ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি “বাইয়াতের গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “পরকালের জবাবদিহিতার চেতনা নিয়ে ইকামাতে দ্বীনের কাজ করতে হবে। মুমিনের প্রকৃত সফলতা পরকালের জীবনে। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ আবুল বাশার প্রমুখ।
বক্তারা আগামী দিনে ইসলামী আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments