বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে পৌরসভার অনলাইনে নাগরিক সেবার উদ্বোধন।

পাঁচবিবিতে পৌরসভার অনলাইনে নাগরিক সেবার উদ্বোধন।

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার অনলাইনে নাগরিক সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ২৯ মে বুধবার দুপুরে পাঁচবিবি পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,প্রধান অতিথি উদ্বোধক রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। প্রধান আলোচক ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।এর পূর্বে পৌরসভার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন প্রধান অতিথি।

শেষে পৌরসভার আব্দুল হালিম মন্ডল নামের একজন নাগরিকের অনলাইন নিবন্ধনের মাধ্যমে এ অনলাইন পরিষেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments