বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত।

পাঁচবিবিতে পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত।

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সকল নাগরিকদের আর্থিক সুবিধা নিশ্চিতকরণের নিমিত্তে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক সভা-২৪ আজ সোমবার বেলা ১১টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।

বক্তব্য রাখেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি প্রমুখ। সভায় পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও স্কুল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments