বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

পাঁচবিবিতে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী আঁশে সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ,এই প্রতিপাদ্য নিয়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত ) শীর্ষক প্রকল্পের তালিকাভুক্ত পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রূমানা রিয়াজ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাট অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সোলায়মান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট অঞ্চলের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হান ফেরদৌস ও উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক প্রমুখ।
প্রশিক্ষণ প্রদান করেন, জয়পুরহাট জেলার পাট উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান। 
 এ প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments