
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ১লা আগস্ট রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ২জন মাদককারবারীকে ৯৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার নওগাঁ থানার খান নওগাঁ গ্রামের মৃত শাহজুল এর পুত্র মোঃ মিলন শেখ (২৭) ও একই গ্রামের মোঃ ইউনুস খলিফার পুত্র মোঃ বাপ্পী হোসেন (৩২)।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী মিলন ও বাপ্পী চিহ্নিত মাদককারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এছাড়াও তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আসামিদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

