
দবিরুল ইসলাম ,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে রাতের আঁধারে ২টি পুকুরে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাছ চুরি সংঘটিত হয়েছে। দুর্ধর্ষ চুরির এ ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার নওদা গ্রামে।
সরেজমিনে গেলে পুকুর মালিক ও গ্রামবাসীরা জানান, একই গ্রামের মৎস্য চাষী জসীম উদ্দীনের পুত্র রফিকুল ইসলাম মাস্টারের বালাল পুকুর এলাকায় ২ বিঘা ও আব্দুর রশিদ মন্ডলের পুত্র মৎস্য চাষী রাশেদুল ইসলাম জনির ৩ বিঘা পাশাপাশি ২টি পুকুরে গত বুধবার রাতে একটি সংঘবদ্ধ চোর চক্র ব্যাট জাল দিয়ে মেরে দেশীয় প্রজাতির রুই,কাতলা, মৃগেল পুটি ও তেলাপিয়াসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে গেছে।
কান্নায় ভেঙ্গে পড়ে মৎস্য চাষী রফিকুল ও রাশেদুল জানান, ভেবেছিলাম আজকেই মাছ মারবো কিন্তু সকালে মাছের খাবার দিতে এসে দেখি পুকুরের পাড়ে মাছ পড়ে আছে।মাছ নিয়ে যাবার সময় পুকুর পাড়ে একটি গামছাও ফেলে গেছে সঙ্ঘবদ্ধ চোরেরা।আমাদের একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে ভাই।আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে পাঁচবিবি খানায় একটি সাধারণ ডাইরী দায়ের করবেন বলে জানান পুকুর মালিকগণ।

