বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাঁচবিবিতে ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

‎‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

প্রতিবছরের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে এবারেও ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

‎১৬ই ডিসেম্বর মঙ্গলবার এ উপলক্ষে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।।

‎সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

‎পরে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  বিদ্যালয়ের মাঠে ছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালনা করেন,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এম এ খালেক চৌধুরী লেবু ও উপজেলা স্কাউট লিডার আব্দুল মান্নান। সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক সাজেদুর রহিম সাজু,জহরুল ইসলাম, শফিকুল ইসলাম ও নাসিমা বেগম।

‎বিকেলে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আব্দুর রাজ্জাক।

‎শেষে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক মোঃ এম এ খালেক চৌধুরী লেবু ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments