
দবিরুল ইসলাম ,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি :
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: করব কাজ করব দেশ,মিলে মিশে গড়ব দেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে প্রচারণার অংশ হিসেবে পাঁচবিবিতে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় অংশগ্রহণ করেন উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রায় ১৫ হাজারের অধিক মহিলা ও পুরুষ নেতা কর্মী এবং সমর্থকগণ।
আজ ৮ই ফেব্রুয়ারি রবিবার বিকেলে পৌরসভার গোহাটা মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও মরহুম এমপি মোজাহার আলী প্রধানের সুযোগ্য পুত্র মোঃ মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,পৌর বিএনপি’র আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পৌর বিএনপির সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওযানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তব্যে এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান তার জয়পুরহাট- ১ আসনের উন্নয়নে এবং সমস্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
শেষে উপজেলা বিএনপির সভাপতি, সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে এক বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

